ব্রেকিং নিউজ
নেত্রকোণায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি, গ্রেপ্তার ১ সিরাজগঞ্জে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে আজিজুল ও জাকারিয়া দিনাজপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল মিয়া ও উমর আলি শাল্লায় নবম শ্রেণির শিক্ষার্থীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সাঁথিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে
×

ষ্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭/৮/২০২৬, ৬:২৬:০৯ PM

দিনাজপুরে এনডিইএ’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে জুয়েল মিয়া ও উমর আলি

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার, পেশাগত মর্যাদা ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।

ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার, পেশাগত মর্যাদা ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটিতে প্রকৌশলী মো. জুয়েল মিয়া-কে আহ্বায়ক এবং প্রকৌশলী মো. উমর আলি-কে সদস্য সচিব করা হয়েছে। প্রকৌশলী মো. শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, প্রকৌশলী মো. নাজমুল হোসেন যুগ্ম আহ্বায়ক এবং প্রকৌশলী মো. শামিম হোসাইন, প্রকৌশলী মো. বদিউজ্জামান, প্রকৌশলী মো. মাসুদ রানা, প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন, প্রকৌশলী মো. রাকিবুল ইসলাম, প্রকৌশলী মো. ওয়াহেদুজ্জামান ও মো. তৈয়ব আলী-কে কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।সংগঠন সূত্রে জানা যায়, ২৩ আগস্ট ২০২৬ তারিখে এনডিইএ’র কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির ও সদস্য সচিব ফয়সাল আলমের অনুমোদনক্রমে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর হোসেনের সুপারিশে দিনাজপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়।



নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে দিনাজপুরে এনডিইএ’র সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত, শক্তিশালী ও গতিশীল হবে।কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবগঠিত কমিটি জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং পেশাগত সমস্যা ও বৈষম্য নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবি বাস্তবায়নে এনডিইএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দিনাজপুর জেলা কমিটির নতুন নেতৃত্বও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে দিনাজপুর এনডিইএ’র সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।